Thursday, May 22, 2014

এই রকম গ্রীষ্মের দুপুরে আমরা গাছতলায়  খেজুর পাতার পাটি পেতে সুয়ে বা বসে থাকতাম কেউ  পড়তাম কেউ লুডো খেলতাম। কাঁচা আম মাখা তেতুল আচার মুড়ি পাকা আম খাওয়া হত।  আমাদের বড় জ্যাঠা এইসময় সেনা বাহিনির চাকরি থেকে ছুটি নিয়ে আসতেন। তিনি নানা গল্প শোনাতেন । কিম্বা রেডিও বাজত ,মুলত খবর আর  চিঠি আসলে সেগুলসবাই মিলে পড়া হত আর প্রচুর পি এন পি সি হত  পাড়ার অনেকেই যোগ দিতেন, তাঁদের  আত্মীয় দের চিঠি পড়ে  উত্তর লিখে দেয়া হত। কোন কোন দিন আবার জ্যাঠা পড়ে শোনাতেন প্রভাস খণ্ড, আরেক দিদিমা তিনি আবার পড়তেন রামায়ণ ।আমরা বড় দের পাকা চুল বেছে দিতাম বা  পিঠ টিপে দিতাম।   একটু বেলা ঢলে পড়লেই গোল্লাছুট । কিম্বা বাতাবি লেবু  দিয়ে ফুটবল ।

No comments:

Post a Comment