Wednesday, July 9, 2014
Thursday, May 29, 2014
Saturday, May 24, 2014
মেঘ বালিকার দল
তীব্র দাবদাহ , শুকনো মাঠের দীর্ঘশ্বাস শেষে অবশেষে দেখা মিলল জলদ ভরণ মেঘ বালিকার, উন্মুখ প্রকৃতি তাঁর সবুজ পাংশু বৃক্ষরাজি নেড়ে কাঁতর হয়ে কাছে ডাকছে, কতক্ষণে মান ভাঙ্গে ... সাড়া নাহি দিব! সাড়া নাহি দিব!
Thursday, May 22, 2014
কিশোর কালের সকাল
নদীর ধারের গ্রাম স্বর্ণ খালি তে আমাদের সকাল গুলো শুরু হত অনেক ভোঁরে আম, জাম ,খেজুর, খয়ে বাবলা জোগাড়ের মধ্যে দিয়ে। ভোঁর এর আলাদা শব্দ পেতাম আমরা অনেকটা মৌমাছি র গুঞ্জন এর মত। সূর্য ওঠার অনেক আগেই সারা পাড়া র খবর সব নেওয়া হয়ে যেত। বেশির ভাগ দিন ই পান্তা কাচা ঝাল আর নুন দিয়ে খেয়ে পড়তে বসতাম। ১০ টায় স্নান করে স্কুল। তখন আমাদের বাড়িতে ঘড়ি ছিল না। বাস এর চলাচল আমাদের সময় জানান দিত।প্রথম ছিল ৫ টার বাস
এই রকম গ্রীষ্মের দুপুরে আমরা গাছতলায় খেজুর পাতার পাটি পেতে সুয়ে বা বসে থাকতাম কেউ পড়তাম কেউ লুডো খেলতাম। কাঁচা আম মাখা তেতুল আচার মুড়ি পাকা আম খাওয়া হত। আমাদের বড় জ্যাঠা এইসময় সেনা বাহিনির চাকরি থেকে ছুটি নিয়ে আসতেন। তিনি নানা গল্প শোনাতেন । কিম্বা রেডিও বাজত ,মুলত খবর আর চিঠি আসলে সেগুলসবাই মিলে পড়া হত আর প্রচুর পি এন পি সি হত পাড়ার অনেকেই যোগ দিতেন, তাঁদের আত্মীয় দের চিঠি পড়ে উত্তর লিখে দেয়া হত। কোন কোন দিন আবার জ্যাঠা পড়ে শোনাতেন প্রভাস খণ্ড, আরেক দিদিমা তিনি আবার পড়তেন রামায়ণ ।আমরা বড় দের পাকা চুল বেছে দিতাম বা পিঠ টিপে দিতাম। একটু বেলা ঢলে পড়লেই গোল্লাছুট । কিম্বা বাতাবি লেবু দিয়ে ফুটবল ।
Wednesday, May 21, 2014
আজ মাধ্যমিকের রেজাল্ট
কয়েক মিনিট তারপর মোবাইল নেট স্কুল মিডিয়া ম ম করবে রেজাল্ট এর গন্ধে। সফল যারা তারা হিরো, মিডিয়া র আদিখ্যেতা তাঁদের ঘিরে। যারা অল্প সফল তাঁদের কথা?? কোন রকম দুর্ঘটনা ঘটিয়ে ফেললে পত্রিকায় তিন লাইন। এই যে ফল প্রকাশ এর সাথেই জুড়ে রয়েছে প্রবল প্রত্যাশার চাপ, সামাজিক সম্মানের খুড়োর কল , আমরা ভাবি না যে যারা এই দশটি বছর পড়ল তারা কি শিখল? নিজেকে কতটা মেলে ধরতে পারল সমাজের সামনে পরিবারের সামনে? আকাঙ্খা পূরণের মাধ্যম হয়ে পড়ছে না তো? জীবনের এক অধ্যায় অতিক্রম করে আসার দারপ্রান্তে যারা সকলকে অনেক ভালবাসা শুভেচ্ছা অভিনন্দন।
আমরা পথ চলছি বেশ কিছু দিন, সাফল্য আছে বাধা বিঘ্ন আছে সেই সাথে আছে একটা অদ্ভুদ জেদ যা কক্ষনই ক্লান্ত হতে দেয় না, বাধা জোরদার হলে আরও জোরে ছুটতে বলে। সহযোগী বন্ধু অনেকেই আছেন ... বন্ধুর বেশে বেশী বন্ধু ও আছেন। থাকুন তাঁদের মত করে। আমরা চাটুকার চাই না সমালোচক চাই যে বা যারা আমাদের ঋদ্ধ করবেন। এগিয়ে যেতে সাহায্য করবেন। প্রথম লিখছি দেখি কেমন দাড়ায়... আছি
Subscribe to:
Posts (Atom)